• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সাজেদা চৌধুরীর পক্ষে প্রচারণায় সাবেক এমপি- জুয়েল চৌধুরী

ডিসে. 20, 2018

মনির মোল্যা :  ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। বৃহস্পতিবার (২০ ডিসেম্বার) দুপুরে সালথা উপজেলার সদর বাজার ও তার আশপাশের এলাকায় ভোটারদের কাছে সাজেদা চৌধুরীর জন্য নৌকার লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ইউপি সদস্য সৈয়াদ আলী মীর, মকিম মাতুব্বার, আসাফো নেতা জাহিদ হাসান এমিলি প্রমূখ। এরপর তেলী সালথা গ্রামে সৈয়াদ আলী মেম্বারের বাড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিনের নেতৃত্বে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জুয়েল চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.