• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উন্নয়নের মার্কা নৌকা – লাবু চৌধুরী

ডিসে. 19, 2018

মনির মোল্যা : জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই সালথা-নগরকান্দার মানুষের জন্য তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। তার প্রচেষ্টায় এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ফরিদপুর-২, আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বড়দিয়া বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী একথা বলেন। সালথা-নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি। এই এলাকার উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, উপনেতার কন্যা শ্যামা রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল, আবুল হোসেন, সোহেল মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.