• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাবেক এমপি- জুয়েল চৌধুরী

ডিসে. 19, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী। বুধবার সকাল ১১ টার দিকে সালথা উপজেলার রসুলপুর গ্রামে সংসদ উপনেতার নিজ বাসভবন হামিদ মঞ্জিলে এশুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী প্রমূখ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুয়েল চৌধুরী বলেন, আমি ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দলের সভাপতি দেশরতœ শেখ হাসিনা আমাদের প্রানপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। সেজন্য আমরা সবাই মিলে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মাঠে নেমেছি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.