• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম আওয়ামী লীগের লিয়াজ শহরে ১৬ ই ডিসেম্বর পালিত

ডিসে. 19, 2018

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামীলীগ লিয়াজ শহরে আলোচনা সভা আয়োজন করেন। সভাপত্বিত করেন ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ সফি। সভা পরিচালনা করেন রিয়াজুল ইসলাম খান সাজু, প্রধান ব্যক্তা সাধারন সম্পাদক মনির হোসেন পলিন, আরো ব্যক্তবো রাখেন সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা। ওমর ফারুক সাধারন সম্পাদক লিয়াজ আওমিলিগ। বক্তারা বলেন মহান বিজয় দিবস এ দিনটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন,নিজাম মিধা, সুজন সিকদার, মন্টু খন্দকার, চন্দন সাহা, খান বুলবুল, আমজাদ হোসেন, প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.