• মঙ্গল. আগস্ট ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বস্তার নিচে চাপা পড়ে ভ্যান চালকের মৃত্যু

ডিসে. 15, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ধানের বস্তার নিচে চাপা পড়ে রোকন শেখ (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর দাসিবাড়ী ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। রোকন উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আলেম শেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উজিপুর থেকে ধানের বস্তা ভ্যানে করে রামকান্তপুর গ্রামের আত্মীয় বাড়ি যাচ্ছিলেন ভ্যানচালক রোকন শেখ। দাসিরবাড়ী ব্রীজে উঠার সময় ভ্যান গাড়ীটি পিছনে ঢালে উল্টে গিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

এসময় ভ্যানচালক ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি সালথা পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে যায় বলে যদুনন্দী ইউপি সদস্য সিরাজ শেখ জানিয়েছেন।

এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে রোকনের লাশ বাড়িতে নিয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.