• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকা ২০ আসনে আটকে গেল বিএনপি প্রার্থীর ভোট

ডিসে. 11, 2018

ঢাকা-২০ আসনের বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকা ২০ আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

কোর্ট কর্তৃপক্ষ জানায় তমিজ উদ্দিন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন। তবে তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় তমিজ উদ্দিন এখন নির্বাচনে অংশ নিতে পারছেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.