• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

নভে. 29, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রঘুয়ারকান্দী গ্রামে জমির মোল্যার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এসময় জমির মোল্যার ১টি বসতঘর, মঞ্জুর মোল্যা ১টি বসতঘর ও ইয়াদ মোল্যার ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায় অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.