• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর ২আসনে দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন যারা

নভে. 29, 2018

মনির মোল্যা : ফরিদপুর-২ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বুধবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। বুধবার দুপুর ১ টায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সহকারী রির্টানিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ উপজেলা নেতৃবৃন্দ।

দুপুর ২টার দিকে সহকারী নির্টানিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিকাল ৪টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। এসময় সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেপির প্রার্থী এ্যাড. জয়নাল আবেদীন বকুল, ইসলামী আন্দোলনের প্রার্থী কেএম সরোয়ার হোসেন খান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী হাফিজুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.