• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অগ্নিকান্ডে ৪টি দোকানঘর ভস্মিভূত

নভে. 16, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৪টি দোকানঘর ভস্মিভূত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আড়াইশ মণ পাটসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে খারদিয়া বাজারে নজরুল মৃধার ইলেকট্রনিক্সের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

স্থানীয়দের প্রচেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে নজরুলের ইলেকট্রনিক্সের দোকানসহ সাখাওয়াত ঠাকুরের পাটের গুদাম, মানো মিয়ার মুদি দোকান ও ইলিয়াছ মুন্সীর গ্যারেজ পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি সাধন করেন ক্ষতিগ্রস্তরা। আগুনের ঘটনায় সালথা থানায় একটি জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.