• বুধ. সেপ্টে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় সাজেদা চৌধুরীর পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত

নভে. 9, 2018

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধা ৬টায় উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বলেন, সালথা-নগরকান্দার যেখানে যাবেন, সেখানেই সৈয়দা সাজেদা চৌধুরীর উন্নয়নের ঘ্রান পাওয়া যায়। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.