• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাজেদা চৌধুরীর পক্ষে আ’লীগের নির্বাচনী পথসভা

অক্টো. 27, 2018

মনির মোল্যা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী পথসভা করেন নেতাকর্মীরা। উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকাল ৫টায় সোনাপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ: হাকিম মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ওদুদ মাতুব্বার, সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হায়দার আলী শিকদার, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মোল্যা, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম আহব্বায়ক খন্দকার আমীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম খান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.