• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিন – সাজেদা চৌধুরী

অক্টো. 22, 2018

মনির মোল্যা : উপ-মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, উন্নয়নের প্রতিক নৌকা। দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

রবিবার বিকাল ৪ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের লস্কারদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ উপনেতা আরো বলেন, সালথা-নগরকান্দায় এক সময়ে কোন রাস্তা-ঘাট ছিলো না। পায়ে হেটে মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই সালথা-নগরকান্দা আজ নগরে পরিনত হয়েছে। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.