• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর-২ আসনে শতাধিক পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপনেতার পুত্র- লাবু চৌধুরী

অক্টো. 19, 2018

মনির মোল্যা : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে শতাধিক পূজা মন্ডপ পরিদর্শণ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। সংসদ উপনেতার পক্ষ থেকে পূজা শুরুর দিন থেকে শুক্রবার পর্যন্ত সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের ১১০টি পূজা মন্ডপে গিয়ে অনুদান প্রদান করেন লাবু চৌধুরী।

এসময় লাবু চৌধুরীর সাথে বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাষ্টার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছাব্বির হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দীন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী সাংস্কুতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, ওয়াসিম জাফর, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

বিভিন্ন স্থানে পূজা মন্ডপ পরিদর্শনকালে শাহদাব আকবর লাবু চৌধুরী দর্শনার্থীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সরকারের জন্য আজ দেশে শান্তি ফিরে এসেছে। সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত পরিপূর্ণ দেশ গড়তে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সালথা-নগরকান্দার মাটি, সাজেদা চৌধুরীর ঘাটি। সাজেদা চৌধুরীর জন্য এই সালথা-নগরকান্দা আজ নগরে পরিনত হয়েছে। এখানে সাজেদা চৌধুরীর কোন বিকল্প নাই। তাই আগামী সংসদ নির্বাচনে সাজেদা চৌধুরী নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.