• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নতুন বিদ্যুৎ সংযোগ পেলো ১৮৪ পরিবার

অক্টো. 13, 2018

মনির মোল্যা : শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগান কে সামনে রেখে। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুুপুর ইউনিয়নের সালথা গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সালথা দাখিল মাদ্রাসা মাঠে এ উদ্বোধণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আব্দুর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার কনিষ্টপুত্র, বিশিষ্ট কৃষিবিদ ও সমাজ সেবক শাহদাব আকবার লাবু চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন,উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, সৈয়দ আলী মীর, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু,গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু সায়েম, সালথা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান, অত্র মাদ্রাসার প্রতিষ্টতা -সভাপতি আবুল খায়ের, কেন্দ্রীয় প্রজন্ম লীগ নেতা মনির খান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি দেবাশিষ নয়ন,উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল।

সালথায় ৫ কিলোমিটার এলাকারজুড়ে ১৮৪টি গ্রাহকের মাঝে বিদ্যুতের নতুন লাইন দেওয়া হয়েছে। উপজেলা পল্লী বিদ্যুত সমিতির ইনচার্জ বাবু সুভাস চন্দ্র জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.