• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সংসদ উপনেতার সাথে নবকাম কলেজ শিক্ষকদের শুভেচ্ছা বিনিময়

অক্টো. 8, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য ও জাতীয় সংদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ।

আজ সোমবার সকাল ১০টায় সংসদ উপনেতার নিজ বাড়ি সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, কলেজের সকল সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.