• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইতালি আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ

সেপ্টে. 23, 2018

মিনহাজ হোসেনঃ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে যাবার পথে লন্ডনে যাত্রা বিরতি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দলীয় নেতা কর্মীদের সাক্ষাৎ দেন।শেখ হাসিনার সাথে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর হোটেল স্যূইটে দেখা করেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন ছাড়াও ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সময় শরিয়তপুরের নদী ভাংগনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন হাজী ইদ্রিস ফরাজী ও হাসান ইকবাল। সেখানে রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমান চালুর দাবিও জানানো হয়।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী আজ সন্ধ্যায় রোমে ফিরবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.