• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শেখ হাসিনার উপহার জমি আছে ঘর নাই প্রকল্পে ১৭৪ জন ঘর পেয়েছেন

সেপ্টে. 23, 2018

মনির মোল্যা : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরে ফরিদপুরের সালথায় ১৭৪ টি গৃহ নির্মাণের বরাদ্দ হয়েছে। এবছরে উপজেলার ৮টি ইউনিয়নের ১৭৪ জন উপকারভোগী আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার পেয়েছেন।

যদুনন্দী ইউনিয়নের বড়-খারদিয়া গ্রামের উপকারভোগী ইকরাম শেখ ও গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের জামাল খান বলেন, আমাদের জমি আছে কিন্তু ঘর না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যালয়ের বরাদ্দ থেকে ঘর পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবার্শের হাসানের কাছে আমরা ঘরের জন্য আবেদন করি। ইউএনও স্যার গত এক মাস আগে লোক দিয়ে আমাদের ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য আমরা আজ মাথা গুজার ঠাই পেয়েছি। তাই এই সরকারকে ক্ষমতায় আনতে আমরা আবারও নৌকায় ভোট দিবো।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কার্যালয়ের আশ্রয়ণ-২, প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকেই গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আরও যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা পর্যায়ক্রমে ঘর পাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.