• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্টার জলসায় সিরিয়াল দেখতে গিয়ে…

সেপ্টে. 22, 2018

চুলায় রান্না বসিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় সিরিয়ালে মশগুল তারা। যার চড়া খেসারত দিতে হলো দুটি পরিবারকে। দুটি পরিবারের চার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদুপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের হামার বাড়ি গ্রামে ভয়বাহ এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোতালেবের পুত্রবধূ বেলা তিনটায় চুলায় রান্না বসিয়ে স্টার জলসার সিরিয়াল দেখতে যান। সিরিয়ালে ভীষণ মশগুল থাকায় চুলায় রান্না বসানোর কথা ভুলে যান। এতে প্রথমে পাতিল পুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হামার বাড়ি গ্রামের মোতালেব ওরফে মতলেব ও তার বোন বছিরোন বেগমের বসত ঘরসহ দুই পরিবারের চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Source : News24

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.