• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে-কাজী সিরাজ

সেপ্টে. 10, 2018

মনির মোল্যা : ফরিদপুর -১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম সোমবার মধুখালীর বিভিন্ন এলাকায় গনসংযোক কালে বলেছেন, ঐক্যের বিকল্প কিছু নেই, ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে প্রত্যেক গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ভুলভ্রান্তি থাকতে পারে। দলের স্বার্থে সে সব মনে না রেখে দেশ ও জাতীর উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সফল রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশে প্রবক্তা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম, মোঃ আসাদুল করিম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, মধুখালী পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ শরিফুল ইসলাম কল্লোল, মোঃ কামরুজ্জামান কামরুল, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু, মধুখালী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর রহমান, মধুখালী উপজেলা যুবলীগের সহ- প্রচার সম্পাদক সৈয়দ শাহিদুল ইসলাম শাহিন, মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও সাবেক জিএস মোঃ কামরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ মিরাজুল ইসলাম, মোঃ আকিদুল ইসলাম, মোঃ জামির শরীফ, জাবির খাঁন, মোঃ ফয়সাল আহমেদ সহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.