• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ের ওসিকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

সেপ্টে. 7, 2018

সনজিৎ সরকার উজ্জ্বল: ঢাকা জেলার ধামরাই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ধামরাই উপজেলা ছাত্রলীগ। মৃদুল মাহমুদ সাদ্দাম ও শামীম হোসেনের নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিকে অভ্যর্থনা জানান ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান, হাসিবুল ইসলাম শান্ত, আদনান হোসেন, অনিক আহমেদ, নাদিম, শুভ, মোস্তাক আহমেদ। শুভেচ্ছা বিনিময় কালে দীপক চন্দ্র সাহা ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের  ক্লীন ইমেজ বজায় রাখতে হবে। এ প্রসঙ্গে মৃদুল মাহমুদ সাদ্দাম ও শামীম হোসেন বলেন,বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন ছাত্রলীগ বরাবরের মতোই জনগণের পাশে ছিল এবং থাকবে।আগামী নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলা ছাত্রলীগ খুব তৎপরতার সাথে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.