• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

সেপ্টে. 1, 2018

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ৩১ আগষ্ট শুক্রবার বিকাল
৫ টায় উপজেলার ইছাপুরা বন্ধন তরুণ সংষের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধন তরুন সংঘ। উক্ত অনুষ্ঠানে বন্ধন
তরুণ সংষের সাধারণ সম্পাদক আমির হোসেন ঢালীর সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মতিন হাওলাদার, বালুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

এতে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী দ্বীন মোহাম্মদ লালু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি তাইজুল ইসলাম পিন্টু, জেলা যুবলীগ সহ-সভাপতি
মহশিন ভুইয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহসিন রেজা, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.