• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মশিউর রহমান জাদু মিয়ার গনসংযোগ

আগস্ট 16, 2018

মনির মোল্যা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির পক্ষ থেকে গনসংযোগ করেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। বৃহৎস্পতিবার সকাল ১১টার দিকে সালথা সদর বাজারে কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি এ গনসংযোগ করেন। গনসংযোগকালে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া অত্র বাজারের ব্যবসায়ী, ভ্যান চালক, দিনমুজুরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও খোজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আ: মান্নান, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি সাহিদ সিকদার, আ: মান্নান মাষ্টার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন বিনু, যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.