• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় এজারভূক্ত পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

আগস্ট 4, 2018

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় হাসান মাতুব্বর(৩৫) নামে এজাহারভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা ফুলসুতি বাজার থেকে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে আটক করে। হাসান উপজেলার ফুলসুতি গ্রামের সোহরাব মাতুব্বারের ছেলে।

জানা যায়, র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে শনিবার দুপুর আনুুমানিক পৌনে ১টার দিকে নগরকান্দা উপজেলার ফুলসূতী বাজারে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মামলা নং-১৫, তারিখ ১৮-০৬-২০১৮, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৬/৪২৭/ ৩৮০/৫০৬/১১৪ পেনাল কোডের এজাহার নামীয় ২নং পলাতক আসামী হাসান মাতুব্বর(৩৫) কে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামীর মারামারি ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে আশ পাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে। উক্ত আটককৃত আসামী আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকেও তার মারামারি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে নগরকান্দা থানাধীন ফুলসূতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাসান মাতুব্বারকে আটক করা হয়। আটককৃত আসামীকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.