• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কয়েক দিনের ব্যাবধানে চরভদ্রাসনে এবার এক তরুনীকে ধর্ষনের অভিযোগ

জুলাই 25, 2018

বিশেষ প্রতিবেদক: ফরিদপুররের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এক তরুনীকে(১৯) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার(১৯ জুলাই) দিবাগত রাতে ফুপু বাড়ীতে বেড়াতে আসে ঐ তরুনী। রাতে বাইরে বের হলে দূর্বৃত্তরা তাকে জোড় করে ধরে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ তার।
২৪ জুলাই মঙ্গলবার সন্ধায় তার বড় ভাই বাদী হয়ে চরভদ্রাসন থানায় এসে এ অভিযোগ করে।
তরুনীর সাথে কথা হলে বলে ঐ দিন প্রচন্ড গরম থাকায় সে দরজা খুলে বাইরে আসে। হঠাৎ করেই কেউ মুখে কাপড়র চেপে জোড়পূর্বক পার্শবর্তী কাশবনে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক ঘটায়। ছেলেটিকে চিনতে পারে সে। ছেলেটি ফকির ডাঙ্গী গ্রামের মোহন শিকদারের ছেলে রানা(২৬) বলে জানায় ঐ তরুনী।
ঐ তরুনীর ফুপু বলেন ঘটনার দিন আমি ও আমার ভাতিজি এক সাথে ঘুমাই। আনুমানিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙ্গে যায়। তাকিয়ে দেখি পাশে ভাতিজি নেই। আমি বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকি। ঘন্টা খানেক পর পরান ফকিরের ছেলে ইসমাইল ফকির(২৫) ভাতিজিকে আমার কাছে পৌছে দিয়ে যায়।
ইসমাইল জানায় ঐ রাতে আমি নদীতে দুয়ারী পেতে বাড়ী ফেরার সময় টর্চ লাইটের আলোতে মেয়েটিকে দেখতে পাই। আমার শব্দ পেয়ে একটি ছেলে দৌড়ে পালায়। পরে আমি মেয়েটিকে পোশাক পরিয়ে ওর ফুপুর কাছে পৌছে দিয়ে আসি। শুনলাম আমাকে আসামী করা হয়েছে। এটা নিশ্চই আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র।
চরভদ্রাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত বলেন রানা ও ইসমাইলকে আসামী করে গতকাল মঙ্গলবার সন্ধায় একটি মামলা হয়েছে। পুলিশী কার্যক্রমের অংশ হিসেবে মেয়েটিকে বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাকালে পরিক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.