• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কাতারে আল আমিন সমিতির ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুলাই 15, 2018

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধিঃ কাতারে ফটিকছড়ি প্রবাসীদের সমবায় সংগঠন আল আল আমিন সমিতির ত্রি -বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দোহা নাজমার রমনা রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জমির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃআলমগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যাংকার নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ মহিদুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, ওমর ফারুক, মাওলানা এমদাদুল্লাহ, কামাল উদ্দীন, নুরুল ইসলাম টিটু, বাদন আহমেদ, মাওলানা মোজাম্মেল হোসেন প্রমুখ।

বক্তরা দেশপ্রেমে জাগ্রত থেকে সততা, নিষ্ঠা এবং ইমানের সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

পরে দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.