• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩০জন জেল হাজতে

জুলাই 11, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথার লিটন হত্যা মামলার আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন এ আদেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ওই ৩০জন লিটন আলম (৩২) হত্যা মামলার আসামি। নিহত লিটন আলম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল আলি মাতুব্বর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২১ মার্চ সকাল ৯টার দিকে ওষুধ আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ইউসুফদিয়া গ্রামের হাই মাতুব্বরের বাড়ির সামনে লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন লিটনের ভাই শাহ আলম বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২০০৮ সালের ২৮ সেপ্টম্বর এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার সাহা ওয়াহিদুজ্জামানসহ ৩৩জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই ৩৩জন আসামির একজন ইতোমধ্যে মারা গেছেন এবং বাকী দুইজন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

এই মামলার বাদীয় পক্ষের আইনজীবী সানোয়ার হোসেন জানান, বুধবার এ হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। ওয়াহিদুজ্জামানসহ ৩০জন আসামি আদালতে হাজির ছিলেন। তবে আদালত বুধবার রায় ঘোষণা না করে রায় ঘোষণার পরবর্তি তারিখ আগামী সোমবার ১৬ জুলাই নির্ধারণ করেন। একই সাথে আদালত ওয়াহিদুজ্জামানসহ উপস্থিত এ মামলার ৩০জন আসামির জামিন বাতিল করে দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.