• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে শুদ্ধাচারে শ্রেষ্ট পুরস্কার পেলেন সালথার ইউএনও

জুন 23, 2018

মনির মোল্যা : শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় উপজেলা পর্যায়ের গ্রেড-৪ থেকে গ্রেড-১০ ক্যাটাগরিতে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ জুন) সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। শুদ্ধাচারে জেলার শ্রেষ্ট নির্বাচিত হওয়ায় সালথা উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

উপ-পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার ফরিদপুর এরাদুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.