• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ভিজিএফের চাউল বিতরণে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর ইউনিয়ন পরিষদ ঘেরাও

জুন 12, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের ১০ কেজি চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভিজিএফ উপকারভোগি ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। মঙ্গলবার সকাল ১১টায় মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে চাউল বিতরণ শুরু করা হয়।

ভিজিএফ উপকারভোগি ও এলাকাবাসী জানান, সরকারী নিয়মানুযায়ী মাঝারদিয়া ইউনিয়নে ১৭৮৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ রয়েছে। প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও সেখানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের যোগসাজসে ৬-৭ কেজি করে চাউল বিতরণ করেন বলে মুরাটিয়া গ্রামের লিমন, নান্টু, আরজু, কাগদি গ্রামের খলিল, ইশারত, নাজিম মোল্যাসহ ২০-২৫ জন ভিজিএফ উপকারভোগি সাংবাদিকদের জানিয়েছেন। চাউল বিতরণের সময় ২০-২৫ জনের চাউল পরিমাপ করার পর কম দেওয়ার বিষয়টি উপস্থিতিদের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ইউপি সচিব ও ট্যাক অফিসারকে ঘরের মধ্যে আটকিয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ইউপি সচিব সাব্বির হাসান বলেন, পরে প্রশাসন উপস্থিত হয়ে চাউল বিতরণ সম্পন্ন করেন। উপজেলা সমবায় অফিসার ও ইউপি ট্যাগ অফিসার আব্দুর রহমান জানান, আমি আসার আগেই এলাকাবাসী উত্তেজনার সৃষ্টি করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ চাউল কম দেওয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, এটি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাউল বিতরণে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের অধীনে চাউল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.