• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্নোটেক্স গার্মেন্টসে দুই দিনে তিন শতাধিক শ্রমিক অসুস্থ; হাসপাতালে ভর্তি

অক্টো. 29, 2018

ঢাকার ধামরাই পৌরসভায় তৈরি পোশাক কারখানা স্নো‌টেক্স গা‌র্মেন্ট‌সের তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার (২৮অক্টোবর) বেলা ৪ টার দিকে ধামরাই পৌর-শহরের লাকুরিয়া পাড়ায় অবস্থিত স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে এই ঘটনা ঘটে।

স্নোটেক্স কারখানার প্রশাসনিক বিভাগ থেকে জানান বেলা তিনটার দিক হতে দু একজন বমি করে অসুস্থ হতে থাকে, প‌রে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কি কারণে অসুস্থ হয়ে পরেছে তাৎক্ষনিকভাবে কারখানার কেউ জানতে পারেনি। কারখানায় কাজ করে প্রায় আট হাজার শ্রমিক।

এ দিকে আজ সোমবার ( ২৯ অক্টোবর) সকালে কাজ শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে শ্রমিকরা আবার অসুস্থ্য হতে থাকে। গতদিনের চেয়ে সংখ্যা বেশী হওয়ায় সকাল নয়টার মধ্যে অফিস ছুটি ঘোষণা করা হয় এবং অসুস্থ্য সকল শ্রমিককে এনাম মেডিকেল কলেজে চিকিৎসা দেয়ার জন্য পাঠা‌নো হয়। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও এনাম মেডিকেল কলেজে নেয়া রোগীদের আশি ভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

অফিস কর্তৃপক্ষ জানায় দুইদিনে তিন শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়েছে তাদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

চারদিকে স্নোটেক্স গার্মেন্টস এর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটে আসেন কারখানায় এবং সকল ফ্লোর ও অফিসের অবস্থা অবলোকন করেন।

এসময় ইউএনও এর সঙ্গে ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমরা গার্মেন্টস এর ভিতরে পরিদর্শন করেছি এবং অফিস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি দুই দিনের মধ্যে অভিজ্ঞ কেমিষ্ট দ্বারা ফ্লোর পরীক্ষা করে তার রিপোর্ট প্রদান করতে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসন থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তারা পরীক্ষা নীরিক্ষা করে শীঘ্রই রিপোর্ট জমা দিবেন। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, পর্যায়ক্রমে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পরে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করেছে।
ধামরাই ফায়ার সার্ভিসের পরিদর্শক সাহেব আলী জানান, অসুস্থতার খবর পেয়ে অসুস্থ্য শতাধিক শ্রমিককে ফায়ার সার্ভিসের এাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করি।

স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের সহকারী পরিচালক মোঃ জয়দুল হোসেন বলেন, দুপুরে খাবার খেয়ে শ্রমিকরা সবায় কাজে যোগদেন কিন্তু হঠাৎ করে তিন তলার সি ফ্লোরের বেশ কিছু নারী শ্রমিক বমি করে অসুস্থ্য হয়ে পরে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই আমরা কারখানা ছুটি ঘোষণা করি। আর সাথে সাথে আমরা একটা তদন্ত টিম গঠন করি। তদন্ত টিমের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি বাহিরে সমাবেশ মাঠে ঘাসের উপর ৩২ কেজি ইউরিয়া সার প্রয়োগ করার পর বৃষ্টি হয়। বৃষ্টির পর মাঠ থেকে গ্যাস উৎপন্ন হয়ে অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তিন তলার সি ফ্লোর মাঠের কাছে হওয়ায় তারা অসুস্থ্য হয়। অসুস্থ্য হওয়া শ্রমিকদের কারখানার পক্ষ থেকে সার্বিক চিকিৎসার ব্যাবস্থ্যা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments