• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সুস্থ সমাজ গঠনে বাংলা প্রেস ক্লাব ইতালীর আহ্বান

ফেব্রু. 26, 2020

ডেস্ক রিপোর্ট: বাংলা প্রেস ক্লাব ইতালি সুস্থ ধারার সমাজ উন্নয়নে অবদান রেখে আসছে। অথচ রাজধানী রোমের কতিপয় অপপ্রচারকারীদের একটি চক্র অপকর্মের মাধ্যমে সমাজকে দ্বিধাবিভক্ত ও কলুষিত করছে।

মঙ্গলবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাবের আয়োজনে সভায় সিনিয়র সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর (৭১ টিভির প্রতিনিধি) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির (এনটিভি ইউরোপ, ইতালি ব্যুরো প্রধান)।

এসময় মনিরুজ্জামান মনির বলেন, রাজধানীর রোমে দীর্ঘদিন যাবৎ একটি অপপ্রচারকারী চক্র ইতালির বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার করে যাচ্ছে। তিনি এসকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন।

এছাড়া বক্তারা বলেন, প্রবাসে বাংলা কমিউনিটিকে এবং দেশকে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিক সমাজ যেভাবে কাজ করে যাচ্ছে কিন্তু ঐ অপপ্রচারকারী চক্রকে এখনি থামানো না গেলে সমাজের মান মর্যাদা হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে তারা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলা প্রেস ক্লাব ইতালীর এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন (মাসিক প্রজন্ম পত্রিকার সম্পাদক), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (বাংলা টিভির রোম প্রতিনিধি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুমানা মাহমুদ (সময় টিভি ইতালি প্রতিনিধি), প্রচার সম্পাদক মিনহাজ হোসেন (ওয়ান টিভির ইতালি প্রতিনিধি), ও সদস্য মেহনাজ তাবাসসুম শেলী (৫২ বাংলা টিভির ইতালি প্রতিনিধি)।

এ সময় রোম প্রবাসী সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের নিয়ে পরবর্তীতে বৃহৎ আকারের সভা করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments