মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখা আয়োজন করেছে ‘শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা’।
অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য প্রবাসী শিশুদের মাঝে জানাতে এবং বিশ্ব জুড়ে জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম এড়িয়ে নিতে মূলত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম ও বিশেষ অতিথি ছিলেন মহিলা সংস্থা ইতালী ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা।
জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার সভাপতি সরফ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক এর পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন নাপোলী শাখার প্রধান সমন্নয়কারী আব্দুল্লাহ আল মনছুর ওয়েছ ও জাহাঙ্গির আলম শেখ, হুমায়ুন কবির সহ আরো অনেকে।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সহ সভাপতি গৌছ উদ্দিন, দেলওয়ার মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক আরিফিন আহমেদ আরিফ, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, ক্রীড়া সম্পাদক মুন্না হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু হোসেন ও নাপলী শাখার নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি অলি উদ্দিন শামীম তার বক্তব্যে বলেন, আমরা জালালাবাদবাসী শুধুমাত্র সিলেট বিভাগের জনগোষ্ঠীর জন্য কাজ করিনা, জালালাবাদ এসোসিয়েশন এখন, বৃহত্তর সিলেট সহ সারাবিশ্বের বাংলাদেশীদের জন্য কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, বর্তমানে ইতালীর বিভিন্ন বিভাগীয় শহরে জালালাবাদ এসোসিয়েশনের শাখা গঠিত হচ্ছে। আমরা চাই, ঐক্যবদ্ধ ভাবে কাজ করে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে।
অনুষ্ঠানে শিশু কিশোররা ভাষা আন্দোলনকে নিজের মত করে ফুটিয়ে তোলে চিত্রাংকন ও আবৃতির মধ্য দিয়ে। পরবর্তিতে অতিথিরা সকল শিশুসহ বিজয়ীদের পুরস্কার এবং উৎসাহ প্রদান করেন। নেতৃবৃন্দ মনে করেন, বিশ্বজুড়ে একই সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ যারা বড় একটি প্লাটফর্মে এসে, ঐক্যবন্ধ হয়ে আঞ্চলিকতার মধ্য দিয়ে অথাৎ ঐতিহ্যবাহী সিলেটের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে বাংলাদেশকে বহিঃবিশ্বে এগিয়ে নিয়ে যাচ্ছে।
