অঙ্কুর ইতালীতে প্রবাসী শিশুদের বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রতি আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ভিন্ন দেশের সংস্কৃতিতে সেঁতু বন্ধনের কাজ কছে। অঙ্কুর পরিবার, বারি শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন, সংবর্ধিত অতিথি অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির।
িিমিনহাজ হোসেন: অঙ্কুর নিজ কার্যক্রমে স্বাক্ষর রেখে ইতালি জুড়ে একটি পরিবারে রূপান্তরিত হয়েছে। অঙ্কুরের পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও প্রধান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি, এন টিভি ইতালী বুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে অঙ্কুর পরিবার বারি শাখা।
অঙ্কুর পরিবার, বারি শাখার উদ্যোগে মাদনেল্লাস্থ স্থানীয় হল রুমে অঙ্কুর বারি শাখার আহবায়ক অনুজ বড়ুয়ার সভাপতিত্বে ও রাসেল আহমেদ ও হাবিবা আরেফিনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব সালেহ আহমেদ, মুক্তি নাজনীন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির প্রাক্তন সভাপতি এস এম করিম আনোয়ার, প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি কনোজ বড়ুয়া, ইতালিয়ান রাজনৈতিক সাব্বিনো রাজা, ইতালিয়ান স্থপতি দানিয়েলে প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল মুনতাহা মুন। গীতা ও ত্রিপিটক পাঠ করেন সৌভিক সৌম্য ও প্রান্তিকা বড়ুয়া প্রাপ্তি। পরে সৌভিক সৌম্যের সংগীত পরিচালনায় বাংলাদেশের জাতীয় সংগীত শুরু হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত মনিরুজ্জামান মনিরকে পুস্পস্তবক ও ক্রেস্ট প্রধান করে অনুষ্ঠানের সমন্বয়কারী মাইন উদ্দীন ইমন।
এসময় মনিরুজ্জামান মনির অঙ্কুর বারি শাখার সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, সহ সভাপতি অনুজ বড়ুয়া, সাধারন সম্পাদক মাইন উদ্দীন ইমন এবং বিলকিস সুলতানাকে যুগ্ন সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন, পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন।
বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি প্রবাসে প্রজন্মকে জানাতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে অঙ্কুর। অঙ্কুর তারই ধারাবাহিকতায় শিশু-কিশোরদের কবিতা পাঠের আসরে অংশ নেন আন্জুৃানারা রাইসা, মহিদুল ইসলাম রাজ, মাহমুদুল ফাইজা, আতিকা আলম জেবা, শাজিদ, আন্নাস, ইশাইয়া সহ আরো অনেকেই।
শেষে অনুষ্ঠানে সাংস্কৃতিক অধিবেশনে গান ও নৃত্য পরিবেশন করেন বারী শহরে স্থানীয় কন্ঠ ও নৃত্য শিল্পীদের মধ্যে শিমু ডআবেদিন, শামিমা আক্তার নিপা, সিনবাদ শেখ, সংযুক্তা সৌম্য তুর্না, দোলন ও সুম্পা বড়ুয়া সহ আরো অনেকেই।
শেষে সংবর্ধিত অতিথি মনিরুজ্জামান মনির বলেন প্রবাসে বাংলা কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে প্রবাসের মাটিতে বেড়ে উঠা শিশুদের নিয়ে আমাদের অঙ্কুরের যাত্রা। সকলের প্রচেষ্টা ও সহযোগিতা থাকলে আমরা অঙ্কুরকে বিশ্বের বুকে ধরতে পারবো। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে দেশের জন্য জীবনবাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এবং অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বারি শহরের অঙ্কুর পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া সংবর্ধিত অতিথি মনিরুজ্জামান মনির বারি শহরে আসলে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কিরন কাদের, শ্রেয়া বড়ুয়া, সংযুক্তা সৌম্য তূর্না, আশরাফুল রহমান, অনুজ বড়ুয়া, সেলিম চৌধুরী প্রমুখ।
