সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব’র ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি গঠন
“বাদল হোসাইন সখীপুর”
প্রতিবারের ন্যায় এ বছরও আগামী এক বছরের জন্য কমিটি গঠন করেছে সখীপুরের আলোকিত একটি সামাজিক সংগঠন সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মশিউর আলিফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসতিয়াক আহমেদ সজীব। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূর সিকদার, ওমর ফারুক শান্ত, ফারুক আহমেদ রাতুল, আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন তৌহিদুল ইসলাম সিয়াম,সাকিব আল হাসান, আমিনুল ইসলাম, শ্রীকান্ত সাহা জয়, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন অয়ন আহমেদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ জয়, প্রচার সম্পাদক পদে ইউসুফ আহমেদ, অর্থ ও দপ্তর সম্পাদক পদে মাজজারুল ইসলাম রাফি, সম্মানিত সদস্য পদে রিদয় খান, কামরুল হাসান, রিজভী শাকিল, স্বপ্নন আহমেদ, মেহেদি হাসান আকাশ নির্বাচিত হয়েছেন। এক দল তরুন মেধাবী কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের হাত ধরে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন সামাজিক কাজে ব্যাপক অবদান রাখছে সংগঠনটি। রক্ত দান ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কাজে সর্বোচ্চ সুনামের স্থানে এখন সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব। মহামারী করোনা ভাইরাসেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিলো এই সংগঠন। আজ সোমবার বিকেলে সখীপুর পৌর এলাকার অস্থায়ী কার্যালয়ে ক্লাবের নব গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন, সাবেক সভাপতি সিরাজুস সালেকীন সিফাত, সাবেক সভাপতি মাহমুদুল হাসান ,সাবেক সভাপতি মেহেদি হাসান, সাবেক সভাপতি খাইরুল হাসান ইমন, সাবেক সাধারণ সম্পাদক নাকিবুল হাসান শিমুল,সাবেক সাধারণ সম্পাদক মশিউর আলিফ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক শান্ত সহ সাবেক বর্তমান সদস্যবৃন্দ।সংগঠনের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন নব নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন এবং ব্লাড ডোনেশন ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় আমৃত্যু সংগঠনের মাধ্যমে বিনামূল্যে মুমূর্ষু রোগীদের রক্তদান ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। সদ্য সাবেক সভাপতি খাইরুল হাসান ইমন বলেন আমরা কঠোর পরিশ্রম ও সততার সাথে প্রতিটা কার্যক্রমে মানুষের পাশে থাকি,এভাবে প্রতিটা সংগঠন এগিয়ে এলেই সমাজ পরিবর্তন সম্ভব এবং আশা রাখব নব নির্বাচিত কমিটি সুনামের সাথে সমাজের জন্য কাজ করবে। সদ্য সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক শান্ত বলেন,ব্যাপক দক্ষতার সাথে আমাদের প্রতিটা স্বেচ্ছাসেবক মানুষের জন্য কাজ করে,আমাদের ধারা অব্যাহত রেখে সকল ভালোবাসা নিয়ে আমরা বহুদূর যেতে চাই এবং সমাজে স্বেচ্ছাসেবক বৃদ্ধি করা আমাদের অন্যতম উদ্দ্যেশ্যে।
