
সখীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সমিতির কার্যালয়ে জাহানারা খানকে সভাপতি এবং এসএম রুবেলুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবদুর রহমান, এবিএম মোশারফ হোসেন ও আবুল কাশেমকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক নাজমুল তালুকদার, রফিকুল হক কায়ছার, শরিফুল হক মোজাম্মেল ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মিলন সিদ্দিকী, দপ্তর সম্পাদক জুলহাস উদ্দিন, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
