• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে লকডাউন অমান্য করায় ১১জনকে জরিমানা ও মামলা

এপ্রিল 5, 2021

সখীপুরে লকডাউন অমান্য করায় ১১জনকে জরিমানা ও মামলা

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে লকডাউন মেনে না চলায় পথচারীসহ ১১ দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌর এলাকার কয়েকটি দোকান ও পথচারীরা লকডাউন অমান্য করায় আদালত বসিয়ে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ সময় সঙ্গে ছিলেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, লকডাউন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments