সখীপুরে এল.জি.এস.পি এর অর্থায়নে ইট সলিং রাস্তা উদ্বোধন
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
সখীপুর উপজেলার ০১নং কাকড়াজান ইউনিয়ন ০৩নং ওয়ার্ডের আদানী ভূয়াইদ মাজার পাড় পাকা রাস্তা হতে দেওয়ানবাড়ি,খানবাড়ি যাওয়ার জন্য ইট সলিং রাস্তার উদ্বোধন করা হয়।
শনিবার সকাল ১০ টায় ০৩ নং ওয়ার্ড মেম্বার মেজবাহ উদ্দিন ও এলাকার জনসাধারণের উপস্থিতে ৮/১১২ মিটার ইট সলিং রাস্তা উদ্বোধন করেন।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ, কাকড়াজান ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর সিকদার বলেন,রাস্তাটি ইট সলিং হওয়ায় তিনটি গ্রামের কৃষক ও জনসাধারন উপকৃত হবে। বর্ষা মৌসুমে গ্রামের কিশোর ও শিশুদের আর স্কুল কলেজে যেতে সমস্যা হবে না। কৃষক তার কৃষিপন্য সহজেই বহন করে বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতে পারবেন।এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এল.জি.এস.পি এর অর্থায়নে এই ইট সলিং রাস্তাটি পেয়ে গ্রামের সকলেই উপকৃত।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম খান,ডি.এম শফিকুল ইসলাম শফি মাস্টার,সোলাইমান খান,মতিয়ার দেওয়ান, ওয়ারেজ মিয়া, মাখন দেওয়ান,আঃ হালিম,আনোয়ার দেওয়ান, মিনহাজ উদ্দিন মাস্টার,আলাল মাস্টার,লিটন দেওয়ান,শোয়েব খান মনির,দেওয়ান আপন,তুহিন দেওয়ান,রমজানখান,ডা.রুহুলআমিন,দুলাল হোসেন,রউফ খান (ধলা),জুলহাজ, ফজল দেওয়ান, শাহজালাল,জুবায়ের,রুজবেল,সেলিম,শাহআলম,মনির হোসেন প্রমুখ।
