• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ফেসবুকের ভুয়া আইডি শনাক্ত করার দাবিতে আ.লীগের সংবাদ সম্মেলন

জুন 22, 2021

সখীপুরে ফেসবুকের ভুয়া আইডি শনাক্ত করার দাবিতে আ.লীগের সংবাদ সম্মেলন।

“বাদল হোসাইন সখীপুর”
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে ফেসবুকের ভুয়া আইডি থেকে মানহানিকর, মিথ্যা বানোয়াট স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। উপজেলা কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুয়া আইডি শনাক্ত ও দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি করে এর আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ও থানার ওসির কাছে স্মারকলিপি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সহসভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কদ্দুস মাখন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল সিকদার প্রমুখ। বক্তারা সাত দিনের মধ্যে ভুয়া আইডি শনাক্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আল্টিমেটাম দেন।
কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার বলেন, গোলাম কিবরিয়া বাদল একজন নিবেদিত আওয়ামী লীগ নেতা। প্রথম শ্রেণির ঠিকাদার। করোনাকালে তিনি উপজেলার প্রতিটি গ্রামে বিশেষ করে কাকড়াজান ও কালিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করেছেন, গরীব দুঃখীদের সহায়তা করেছেন। তারমতো একজন দানবীরের বিরুদ্ধে ফেসবুকে ফ্যাক আইডি থেকে যারা নোংরা, মিথ্যা স্ট্যাটাস দেন তাঁরা সমাজের শত্রু। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আগামী সাতদিনের মধ্যে ভুয়া আইডি শনাক্ত করতে না পারলে সখীপুর অবরোধ করে অচল করে দেওয়া হবে। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments