• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নির্যাতিত পুরুষের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জুন 22, 2021

সখীপুরে নির্যাতিত পুরুষের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে তালাক প্রাপ্ত স্ত্রী’র নির্যাতনে শিকার আব্দুল লতিফ মিয়া নামের এক পুরুষের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে উপজেলার সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপরা বাজারে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। ভুক্তভোগী লতিফ মিয়া বলেন, নির্যাতনের বিচার চেয়ে সখীপুর থানায় অভিযোগ করলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই শাহীনকে থানা থেকে প্রত্যাহার চেয়ে তার বিরুদ্ধে কতিপয় লোক নিয়ে এক মানববন্ধন করে ওই মহিলা। তালাকপ্রাপ্ত স্ত্রী’র নির্যাতন ও জোরপূর্বক বাড়িতে থাকার প্রতিবাদে এ মানববন্ধনে বক্তব্য করেন স্থানীয় ওয়ার্ড আওমী লীগের সভাপতি ইয়াছিন আলী, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন, নির্যাতিত পুরুষ আব্দুল লতিফ মিয়া, তার মা খামিরুন নেছা ও বড় ভাই মিনহাজ উদ্দিন প্রমুখ। এতে প্রায় ওই এলাকার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল লতিফ মিয়া আরও বলেন, দীর্ঘদিনের দাম্পত্ত্যের কোলহের কারনে ছয় মাস আগে আমার স্ত্রী আয়শা খানমকে তালাক দেই, যথা নিয়মে তা কার্যকর হয়। ব্যবসা জনিত কারণে আমি গাজীপুরে অবস্থান করায় এখন সে আমার বাড়িতে অবস্থান করছে। আমার মা ও আমাকে গালিগালাজ করে, মাকে মারধর করে, আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। যে কারনে আমি বাড়িতে যেতে পারিনা। আমি এর প্রতিকার চাই।
উল্লেখ, গত ১৮ জুন আব্দুল লতিফ মিয়া সখীপুর থানায় নির্যাতনের একটি অভিযোগ দেন৷ সেই অভিযোগ তদন্ত করতে এসআই শাহীন উপজেলার ঘেচুয়া গ্রামে যান। সাবেক ইউপি সদস্যসহ স্থানীয়দের উপস্থিতিতে ওই মহিলাকে তালাক প্রাপ্ত হওয়ার ঘটনা ও নির্যাতনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২০ জুন সকালে ওই এসআইয়ের প্রত্যাহার চেয়ে একটি মানববন্ধন করে। তার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে এসআই শাহীনকে প্রত্যাহারের বিরুদ্ধে এবং তালাক প্রাপ্ত হওয়া ওই মহিলাকে বাড়ি থেকে চলে যাওয়ার দাবীতে পৃথক ব্যানারে একটি মানববন্ধন করে এলাকাবাসী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments