• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শরীয়তপুর সদর ঐক্য পরিষদ, ইতালির শোকসভা ও দোয়া মাহফিল

আগস্ট 13, 2021

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজীর পিতা হাজী আবুল হাসেম ফরাজীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে শরীয়তপুর সদর ঐক্য পরিষদ, ইতালি। সংগঠনের সভাপতি সৈয়দ সুমন এর আমন্ত্রনে এবং প্রধান উপদেষ্ঠা মো: সোহাগ মুন্সী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিন্টু খানের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় শোকসভা ও দোয়া মাহফিলে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি, সদস্য ফারুক ফরাজী, যুবলীগের শাহাদাত হোসেন রণি, সাদ্দাম হোসেন, জলিল মিয়া, সজল শিকদার, ফরহাদ বাবু, সুমন সরকার, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, রিপন হাওলাদার, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি যুবায়ের আহমেদ রিপন, ঢাকা জেলা সমিতির সভাপতি সালা উদ্দিন আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সভাপতি হাবিবুর রহমান নাজমুল এবং শাহিন বেপারি সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

শোকসভায় সকলে মরহুম আবুল হাসেম এর বিদাহী আত্মার মাগফেরা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শরীয়তপুর ঐক্য পরিষদ ইতালির সভাপতি সৈয়দ সুমন বলেন, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক ও গুনি মানুষ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এসময় সৈয়দ সুমন শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব রোমের তুসকোলানাস্থ মসজিদে অনুষ্ঠিত শোক সভায় মসজিদে খতিব মাওলানা আশরাফ আলী সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে মাওলানা আব্দুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments