ইতালি আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজীর পিতা হাজী আবুল হাসেম ফরাজীর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের আমন্ত্রনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইতালি শাখার যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ সহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্দিষ্ট স্থানে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ দোয়ায় অংশগ্রহণ করেন।
সোমবার বাদ মাগরিব রোমের তুসকোলানাস্থ মসজিদে অনুষ্ঠিত মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা। আপ্যায়নে ছিলেন মাসুদ রানা।
