ইউরোপের বিভিন্ন দেশ থেকে লন্ডনে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে নবগঠিত সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য ৪ আগস্ট লন্ডনে এক মত বিনিময় সভার আয়োজন করে।
পূর্ব লন্ডনের একটি হলেআয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খান। তিনি ইউরোপ প্রবাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। জনাব ফারুক খান বলেন,সকল গুজব এবং জামাত-বিএনপি’র অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা কামাল দেওয়ানেরসভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খানের পরিচালনায় এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কানতারা কে খান, অধ্যাপক আবুল হাসেম, আনোয়ারুজ্জামান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট, টি.এম.জানে আলম , যুগ্ন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী , ইতালী আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আতিয়ার রসূল কিটন,মুজিবর রহমান সরকার, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,হাবিবুর রায়হান,হাসিব আহম্মেদ চৌধুরী, ড: শম্পা দেওয়ানসহ আরও অনেকে ।
বক্তারা বলেন,শোকাবহ আগস্টকে শক্তিতে পরিনত করতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি, যুক্তরাজ্য প্রবাসী নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সংগঠন। এটি আওয়ামী পরিবারের অনুভূতি ও হৃদয়ের সংগঠন ।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ করে যুক্তরাজ্য আওয়ামী লীগকে শক্তিশালী করতে সহযোগিতা করবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি । এর আগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
