বাংলাদেশ জাতীয়তাবাদী দল রোম মহানগর বিএনপির ইতালি শাখার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। সভাপতিত্ব করেছেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর । পরিচালনা করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সহ সভাপতি ফিরোজ খান, মাসুম বিশ্বাস, আব্দুল কাদের বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।
প্রধান অতিথি ইতালি বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক বলেন” দেশের মানুষ এই আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও নির্যাতনে অতিষ্ঠ। গণতন্ত্র এখন অস্তমিত। আর এই অস্তমিত গণতন্ত্র কে পুনরুদ্ধার করতে হবে। প্রতিটি জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে তিনি কাজ করার আহবান জানান। এবং প্রতিটি জিয়ার সৈনিকদের একটি মাত্র লক্ষই থাকবে বেগম জিয়ার মুক্তি।
প্রধান বক্তা ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন” এতো ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা কিন্তু দেশের মানুষ এই স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত, বঞ্চিত বিজয়ের আনন্দ থেকে। আর এই বিজয় কে আমাদের ফিরিয়ে আনতে হলে বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে হবে। আর বেগম জিয়াকে মুক্ত করার জন্য করতে হবে আন্দোলন ও সংগ্রাম।
আলোচনা সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধ্যা। আরো বক্তব্য রাখেন ইতালি বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, আযাদ ভুঁইয়া, যুবদল ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে আযাদ, সাধারন সম্পাদক ওমর ফারুক, রোম মহানগর বিএনপির সহ সভাপতি জুয়েল খান, সেলিনা আফরোজ, বাহার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, স্বেচ্ছাসেবক দলের ইতালির সভাপতি মনির হোসেন, রোম মহানগর বিএনপি উত্তরের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, রোম মহানগর সেন্ত সেল্লে শাখার সভাপতি মুজিবুর সিকদার, রোম মহানগর প্রেনেসতিনা শাখার সভাপতি এস এম হারিছুর রহমান, রোম মহানগর সেন্ত সেল্লে শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন সহ অনেকে।
উপস্থিত বক্তারা প্রেসিডেনট জিয়াউর রহমানের ১৯ দফা কে পুনরায় বাস্ত বায়নের লক্ষ্যে এবং বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে মুক্তির লক্ষ্যে প্রবাস থেকে সকল আন্দোলনে অংশ গ্রহণে দৃঢ় প্রত্যয়ব্যক্ত করেন।
