প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশের ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতি জানাতে অঙ্কুর পরিবার, বারি শাখা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয়ফুল কর্মসূচী ২০১৯।
বারি শহরের মাদনেল্লাস্থ স্থানীয় হলরুমে ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার বিকেল ৪.০০টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে অঙ্কুরএর উদ্যোগে বিজয়ফুল কর্মসূচীতে অসংখ্য শিশু কিশোর অংশগ্রহন করে।
কর্মসূচীর মধ্যে ছিল বিজয় ফুল পরিধান,ছোটদের কবিতার আসর, গান ও অালোচনা সভা। সভার শুরুতে ছিল জাতীয় সংগীত পরিবেশন।
অঙ্কুর বারি শাখার সভাপতি মাহমুদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সভাপতি অাব্দুল কাদের।
এসময় অঙ্কুর বারি শাখার কঅর্ডিনেটর অনুজ বড়ুয়া ও মুক্তি নাজনীনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে এস এম করিম, মিজানুর রহমান মিজান ও খলিল মুন্সী উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন শাহনাজ অাক্তার, এ্যানি বড়ুয়া, মাইন উদ্দীন ইমন, হ্যাপি বড়ুয়া প্রমূখ।
বক্তারা বলেন, প্রবাসী এই শিশুদের বাংলার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস জানাতে অঙ্কুর কমিউনিটিতে অসামান্য অবদান রেখে আসছে। তারা অঙ্কুরকে সহযোগিতার আশ্বাস দেন, যেন আগামীতে অঙ্কুরের মাধ্যমে বিদেশীদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পারে।
অনুষ্ঠানের কবিতা আসরে মোহাম্মদ হামজা, অাঞ্জুমানারা রাইসা, রুদ্র শীল নীরব, হাফেজ মিজান দিগন্ত
অাতিকা অালম জেবা, অাব্দুল কিরন, অাশরাফুল অালম শাজীত, অারোয়া খসরু অংশ নেয়।
