• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে PD’র সমাপনী মহা সমাবেশ

সেপ্টে. 24, 2022

২৫ সেপ্টেম্বর ২০২২ ইতালি প্রজাতন্ত্রের ১৯ তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর রাজধানীর রোমের ঐতিহাসিক পিয়াচ্ছা দি পপোলো’তে বাম জোটের নেতৃত্বদানকারী প্রবাসী বান্ধব রাজনৈতিক দল পার্তিতো দেমোক্রাতিকো-পিডি’র সমাপনী মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহা সমাবেশে দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক এনরিকো লেত্তা এবং শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও লার্সিও অঞ্চলের সিনেট এবং সংসদের নিম্নকক্ষের দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ মুক্তার হোসেনের নেতৃত্বে প্রচুর বাংলাদেশী প্রবাসীরাও অংশগ্রহণ করেন। প্রবাসীরা প্রত্যাশা করেন, দেমোক্রেটিক পার্টির নেতৃত্বে সরকার গঠন হলে প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, অত্যন্ত ব্যতিক্রমী এবং বৈচিত্র্যে ভরা এবারের এই নির্বাচনে উল্লেখ করার মতো বিষয় হলো রাজধানী রোমে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা প্রায় ৪০ বছরের মধ্যে আনুমানিক প্রায় ৫০ হাজার প্রবাসী বাংলাদেশীরা এর আগে নির্বাচন নিয়ে এতটা উৎসাহ ও উদ্দীপনা দেখায় নি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments