• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  পুনঃনির্বাচিত  হয়েছেন সভাপতি  হাজী মো. ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল

সেপ্টে. 13, 2022

মনিরুজ্জামান মনির: দীর্ঘ  প্রায় দশ বছর পর রাজধানী রোমে আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

এসময় ইতালীর বিভিন্ন শহরের ২৫টি শাখা কমিটির নেতৃবৃন্দ কাউন্সিলর হিসেবে এবং আওয়ামী লীগ,  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়াও ইতালীর এই সম্মেলনে ইউরোপের ১৫টি দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম পর্বে সংগঠনের সভাপতি হাজী ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এম নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনের মাধ্যমে ইতালি আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সকলের সহযোগিয়ায় আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে নেতৃবৃন্দকে এখন থেকেই বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার অনুরোধ জানান এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাদিউল ইসলাম সম্মেলনে অংশগ্রহণ করে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনার হাবিব চৌধুরী সম্মেলনে ইতালী আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বের নাম প্রকাশ করেন।এবং সকল ফলাফল সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিক ভাবে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকায় পরবর্তী ৩ বছরের জন্য ইতালি আওয়ামী লীগের  সভাপতি হিসেবে হাজী ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান ইকবালের নাম ঘোষনা করেন।

এসময় উপস্থিত সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  সকল নেতাকর্মী প্রত্যাশা করেন, সাংগঠনিক দক্ষতা ও দলীয় দিক নিদের্শনায় ইতালি আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments