ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ১৩ ফেব্রুয়ারি কাম্পিদলিও মেয়র কার্যালয়ে রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি’র সাথে দেখা করেন।
রাষ্ট্রদূত রোমে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণে মেয়রের অধিকতর সহযোগিতা কামনা করেন । তিনি মুসলিম সম্প্রদায়ের , বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা কবরস্থান নির্মাণ করতে মেয়রকে অনুরোধ জানান। মেয়র এই সকল বিষয়ে রাষ্ট্রদূতকে তাঁর সিটি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ।
