
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা রোম রুটে ২০২৪ সালে নতুন করে শুরু হওয়া বর্ষপূর্তি অনুষ্ঠানে বিমানের সেরা এজেন্সি পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস । ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেস সেক্টরে সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানের এমডি শাহাদাত হোসেন সাজু এ পুরস্কার গ্রহন করেন। তিনি বলেন সকল অর্জিত সাফল্য প্রবাসী ও সহযোগি ট্রাভেল এজেন্সির অবদান।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পথ চলার এই প্রতিষ্ঠানটি আকাশের শান্তির নীড় লাল-সবুজের পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০০৫ থেকে টানা ১০ বছর পপুলার ট্রাভেলস সেরা এজেন্সি পুরষ্কারে ভূষিত হয়ে আসছে । তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেরা এজেন্সি পুরস্কার অর্জন করে গ্রাহক সেবায় এবারও সাফল্যের শীর্ষে পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।
ইতালি প্রবাসী বাংলাদেশীদের আস্থা ও ভালোবাসায় পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস বহুদূর এগিয়ে যাবে প্রত্যাশা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দের।
