অমর একুশে উপলক্ষে প্রবাসী শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার ইতালিতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সঞ্চারী সংগীতায়নের বিশেষ আয়োজন ’আমার ভাষা, আমার অহংকার’।
আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ছিল বিদেশী শিল্পীদের অংশগ্রহণ। সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার পরিচালনায় আয়োজি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোম দূতাবাসের কাউন্সিল এহসানুল হক।
এছাড়াও ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, আবু তাহের, শেখ মামুন, ইয়াসিন আক্তার রোজী, নায়না আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন ।
বক্তারা বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্ব আরোপ করে বলেন, শিশুদের বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বাড়াতে হবে, একদিন এরাই পৃথিবী জুড়ে বাংলাকে তুলে ধরবে।
অনুষ্ঠানে বিদেশীদের কণ্ঠে ভাষা আন্দোলনের গান মুগ্ধ করা পরিবেশনায়, অনেকে উভয় দেশের সংস্কৃতির সেঁতু বন্ধন বলে মনে করেন।
