
মনির মোল্যা : বাংলাদেশ জাতীয় সংসদের আসন ৩৩৪ ও সংরক্ষিত মহিলা আসন ৩৪ এর সদস্য রুশেমা ইমাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু।
মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রুশেমা ঈমাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই পুত্র সাইফুল আহাদ সেলিম, আসাদ উদ্দিন আহমেদ ও একমাত্র মেয়ে উর্মি ইমাম সহ নিকটজন ও বহু গুণগ্রাহী রেখে যান তিনি।
ব্যক্তিজীবনে মরহুমা ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর ডাক নাম ছিলো হাসি। রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার নাথে নেতৃত্ব দেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
গত ৮ ফেব্রুয়ারী ২০১৯ইং তারিখে ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা ইমামকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
আজ বুধবার বাদ আছর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মরহুমার যানাযা শেষে কমলাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
