এ.এস. কাজল(চরভদ্রাসন) ফরিদপুরের চরভদ্রাসনে মিড ডে মিল বিষয়ে অভিভাবকদের নিয়ে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাটেক খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেযারম্যান আজাদ খান।
সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি ওমর ফারুক।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল মো. বাহাউদ্দিন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইউম। অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন রাজ্জাক মোল্লা।
সভায় জানানো হয়, উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১টি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ অক্টোবর থেরেক মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। প্রথম দিকে ওই ১১টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও পরে পর্যায়ক্রমে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির আওতায় আনা হবে।
এছাড়া একই ইউনিয়নের আব্দুল মজিদ খার ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়েও মিড ডে মিল নিয়ে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
